ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনায় শিল্পপতি নাজমুল হোসেনের মৃত্যু

করোনায় মারা গেলেন সিলেটের পুরোনো ছাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইদ্রিস অ্যান্ড কোম্পানি’র স্বত্বাধিকারী ও শিল্পপতি মো. নাজমুল হোসেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নাজমুল হোসেন। নগরের হাওয়াপাড়ার বাসিন্দা ছিলেন তিনি।সোমবার (১০ মে) সকাল ৭টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 


সোমবার বাদ আসর নগরের শাহি ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ছেলে ব্যবসায়ী মো. জাকির হোসেন। নাজমুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। 

ads
ads
ads

Our Facebook Page

↑